বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের এসব মামলা, বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তির ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেলো, ড. ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। যেখানে এনবিআরের কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা। এ ছাড়াও শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে আরও ১৯টি মামলা।
যদিও ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ড. ইউনূস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বর্তমান সরকার। তবে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।
এদিকে এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

বিএনপি ক্রমেই মাফিয়া-গোষ্ঠীনির্ভর দলে পরিণত হচ্ছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ৬টি জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না খারগে ও রাহুল

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

সালমান শাহর ৩০তম মৃত্যু বার্ষিকী আজ

নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ