রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বয়সকে যেন হার মানাচ্ছেন জয়া আহসান

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।  
তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকের কাছেই তিনি সমান আকর্ষণীয়। সদ্য কয়েকটি প্রকাশ করেই ফের প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে ফের ভক্তদের মুগ্ধতায় ভাসালেন; সেই সঙ্গে জানালেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপী রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো প্ল্যান ছাড়াই! ক্যাপশনে লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’
এছাড়াও জয়ার এমন আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির সেই স্থিরচিত্র সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল এমন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন জয়া আহসান। দুই বাংলা ঘিরে ব্যস্ততা তার। বাড়িতে উন্মুক্ত সময়ে বাগান দেখভাল নিয়ে ব্যস্ত থাকেন। গাছ-গাছালি, পোষ্য নিয়েও কাটে তার ব্যস্ত সময়। অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মন্ত্রিসভায় আসতে পারে গুরুত্বপূর্ণ রদবদল।

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ জাতীয়

পদ হারাচ্ছেন আইজিপি আলী হোসেন ফকির?

আর নেই সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন সিরাজগঞ্জের মামুন

সৌদি আরবে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে টাঙ্গাইলে উদ্বিগ্ন পরিবার

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

তারেক রহমানের সরকারের আমলে দুর্নীতি ও চুরি হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী