বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঁচে থাকার লড়াইয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় সজল-ভাবনা

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ

ছোট পর্দার পরিচিত জুটি আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। তারা এবার প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাযাবর’। সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে চলতি মাসের শেষ দিকে।
সিনেমাটি নির্মাণ করছেন তানবীর হাসান। গত মাসে সজল ও ভাবনার সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দৃশ্যধারণের প্রস্তুতি। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
সজল ও ভাবনা দুজনেই দীর্ঘদিন ধরে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। একাধিক নাটকে একসঙ্গে কাজ করলেও বড় পর্দায় এর আগে তাদের একসঙ্গে দেখা যায়নি। ‘যাযাবর’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করবেন তারা।
‘যাযাবর’কে বেঁচে থাকার লড়াই, রোমাঞ্চ ও সংঘাতনির্ভর সিনেমা হিসেবে নির্মাণ করা হচ্ছে। নির্মাতা তানবীর হাসানের ভাষ্য, সিনেমাটির প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে রহস্য ও উত্তেজনা। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে নির্বাচন করা হয়েছে।
তানবীর হাসান বলেন, সিনেমাটিতে রোমাঞ্চ ও সংঘাতের পাশাপাশি গল্পজুড়ে থাকবে রহস্য। দর্শক যেন শেষ পর্যন্ত গল্পের সঙ্গে আটকে থাকেন, সেভাবেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
নির্মাতা আরও জানান, সিনেমার ৮০ থেকে ৯০ শতাংশ দৃশ্যধারণ একটানা করার পরিকল্পনা রয়েছে। এরপর কিছুদিন বিরতি দিয়ে শেষ অংশের দৃশ্যধারণ করা হবে।
সিনেমাটি নিয়ে সজল বলেন, গল্পটি তার ভালো লেগেছে। ঠিকভাবে নির্মাণ করতে পারলে দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছেন তিনি। ভাবনার সঙ্গে প্রথমবার সিনেমায় জুটি বাঁধা প্রসঙ্গে সজল জানান, গুণী এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
ভাবনাও সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আশাবাদী। তার ভাষায়, সজল অভিজ্ঞ অভিনেতা। সিনেমার গল্পও তার দারুণ লেগেছে। সবাই মিলে দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে চান তিনি।
‘যাযাবর’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল ও ভাবনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে। সিনেমাটি নির্মিত হচ্ছে সিনে মিডিয়ার ব্যানারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ৬টি জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

বাজেটে ভর্তুকি বাবদ ৮,০০০ কোটি টাকা বেশি চায় কৃষি মন্ত্রণালয়

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: সিইসি

চাকরি স্থায়ীকরণে সাংবাদিকের বেতন প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমান করার সুপারিশ

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জন খুন, আটক ১

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো: সাদিক কায়েম

ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্‌!

২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস

ডিবির অভিযানে দুই আবাসিক হোটেলে থেকে ৮ জন গ্রেপ্তার