বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী থেকে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার (১৫ আগস্ট) সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্বজনরা জানিয়েছেন, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ওই বাসায় গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যম অনলাইনকে বলেন, শনিবার সকালে রিধিকা নামে একজন অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ বলেন, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বন্ধু-বান্ধবীরা। পরে তারা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় যায়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিধিকা কীভাবে মারা গেলেন, সেটি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। এর মধ্যে বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

মোদি ও তার শাসকদলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঢাকাসহ ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

ইয়ামালের ‘পিঙ্ক পার্টিতে’ গোলাপি সাজে নজর কাড়লেন গার্লফ্রেন্ড ইনেস

খুলনায় সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯১৫

হাম উপসর্গে ঝরে গেল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৯৫০