বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই: শিবির সভাপতি

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গায়ের জোর ও পেশিশক্তির পরিবর্তে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না। আমরা চাই জুলাইয়ের পর ক্যাম্পাসগুলোতে মেধার চর্চা হোক। মেধার ভিত্তিতে কমপিটিশন হোক। যুদ্ধ হলে ইন্টেলেকচ্যুয়াল ওয়ার হওয়া উচিত। গায়ের জোর সবাই দেখাতে পারে, কিন্তু ছাত্রশিবির গায়ের জোর দেখাতে চায় না। আমরা চাই মেধা নিয়ে প্রতিযোগিতা হোক।
ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে সেই প্রতিযোগিতা হতে হবে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে। পেশিশক্তি প্রদর্শন করে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্ররাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে।
শিবির সভাপতি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় মার খেলেও মারের কোনো জবাব দিচ্ছি না। তার মানে এই নয় যে, আমাদের শক্তি নেই। এটা মনে করার কোনো কারণ নেই। শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না।
সাদ্দাম হোসেন বলেন, জুলাইয়ের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ধরনের ছাত্ররাজনীতির চর্চা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা, ক্যারিয়ার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
কুবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এছাড়াও কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নিরাপদ ঈদ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএমপি কমিশনার

দুদক না, আসিফ মাহমুদ শুধু আমাকে সামনাসামনি ফেস করুক: রাশেদ খাঁন

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

বাঁশ কাটতে গিয়ে অপ্রতিমের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দা জিলানী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন

৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম