রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাভারে ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১২৪৬ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার I

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হোসেন (৪০), কেরানীগঞ্জ দক্ষিণ থানার আমবাগিচা এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলী হোসেন (৪৬), আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মাদার আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৬) ও একই এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে মোঃ সাজু হোসেন (২৯)।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ফারুক হাসান (৪০), মোঃ আলী হোসেন (৪৬) নামের দুইজনকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। মাদক বিক্রির পরিবহন হিসাবে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য লক্ষ ষাট হাজার টাকা।

অপর এক পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন দূর্গাপুর পশ্চিমচালা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন (২৬), মোঃ সাজু হোসেন (২৯), নামের দুইজনকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন। যাহার আনুমানিক বাজার মূল্য ১৩,৮০০ টাকা।

আটক আসামী ফারুক হাসান এর বিরুদ্ধে ১ টি নারী ও শিশু আইনে ০১ টি মামলা রয়েছে ও আসামী মোঃ আলী হোসেন এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

এটিএম থেকে টাকার বদলে বের হচ্ছে চাল

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে সহিংসতা ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান