রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঈদের ছুটিতে এটিএম বুথে রাখ‌তে হ‌বে পর্যাপ্ত টাকা

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৫, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

আগামী সপ্তাহে পালিত হবে পবিত্র ঈদু-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে টানা ছুটিতে যাচ্ছে দেশ। আর এই ছুটির সময়ে গ্রাহকদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলা‌দেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস(এমএফএস) এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

 

তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন(এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষনিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে, এটিএম বুথে কোনো ধরণের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে, পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে, বুথে সার্বক্ষনিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

পয়েন্ট অব সেল(পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষনিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল- জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। এছাড়া ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিক্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে ‘দুই ধাপ নিরাপত্তা নিশ্চিতকরণ’ ব্যবস্থা চালু রাখতে হবে।

 

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস(এমএফএস) প্রদানকারী সকল ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারী কোম্পানিকে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

 

এছাড়া ঈদের ছুটির সময়ে যেকোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে অবহিত করতে হবে, ইলেকট্রনিক পদ্ধতিতে সকল ধরণের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতকর্তা অবলম্বনে প্রচার প্রচারণা চালানো; গ্রাহককে প্রতারিত করা যাবে না এবং সার্বক্ষনিক হেল্প লাইন সহায়তা প্রদান করতে হবে এবং ইতোপূর্বে জারীকৃত এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: সিইসি

বেগম জিয়ার পৈতৃক ভূমিতে ৬ ইউনিয়নে দলীয় প্রার্থী হতে চান ৭১ জন

৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

এবার মামলা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

দেশে ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেয়েছেন ২৫০ কোটি টাকা

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর