রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা; অন্যথায় ঢাকা অবরোধ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে, সারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা শহর অবরোধ করার ঘোষণা দিয়েছে “ওয়ারিয়র্স অফ জুলাই” সংগঠন।

 

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি শেষে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন।

এ সময় তারা বলেন, “আমাদের পঙ্গুত্ব থেকে মুক্তি না দিয়ে, শহীদদের জীবন ফিরিয়ে না এনে, আওয়ামী লীগের পুনর্বাসন কখনো এই দেশে হতে দেয়া হবে না।”

 

রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারা বলেন, “সতর্ক হন, নতুবা আরেকটি জুলাই আন্দোলন দেখতে হবে। যদি আপনাদের আচরণ না বদলান, তবে আপনারাও আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করবেন।”

 

তারা আরও বলেন, “আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, তাই আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয়নি, এটি মানুষের বাকস্বাধীনতা, সমতা, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ছিল—যা স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি।”

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

১১ বছর পর একসঙ্গে, দেবকে নিয়ে শুভশ্রীর খোলা চিঠি

হঠাৎ দীপা খন্দকারের একি হাল! নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল

নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নাকচ করলো মালয়েশিয়া

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ

নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী রাজনীতি

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন — প্রশ্ন তাজনূভা জাবীনের

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী