রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফলাফলের এমন অবনতি কোনোভাবেই প্রশংসনীয় নয়: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Ajker Dhara 24
অক্টোবর ৩১, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ফলাফলের এমন পতন বা বিপর্যয় কখনোই প্রশংসনীয় হতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার তা কমে ৫২ দশমিক ১২ শতাংশে নেমেছে। পাসের হারের এ পতন সন্তোষজনক নয়। এতে শিক্ষার্থীদের শিখন-অর্জনের ঘাটতি স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষার্থীদের ওপর দায় চাপালে হবে না। শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের শিখন-অর্জন, পাঠদান পদ্ধতি ও শিক্ষার পরিবেশের ঘাটতি চিহ্নিত করে তা দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষকসংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৭ বছরের নিয়োগসংক্রান্ত জট রয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের কলেজ—সব জায়গায় শিক্ষকের সংকট রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিগত দিনের শিক্ষকসংকটও রয়েছে, আমাদের নিয়োগ দেওয়ার বাধা রয়েছে। অর্থাৎ এত শিক্ষক একসঙ্গে নিয়োগ দেওয়া যাচ্ছে না, পিএসসি দিতে পারছে না। গত ১৭ বছরের ব্যাকলগ রয়েছে।’

শিক্ষকসংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘সংকটগুলো আমরা মেটানোর চেষ্টা করছি, খুব সিরিয়াসলি করছি। কিন্তু সিস্টেমের কারণে এটাই বিলম্বিত হচ্ছে।’

এর আগে শনিবার বেলা ১১টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাজধানীতে সার্কিট হাউজ রোডে উল্টোপথে মন্ত্রী মিল্লাতের গাড়ি, জরিমানা ৬ হাজার

বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সম্পৃক্ততা চায় বাংলাদেশ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা

কসবায় চায়না গুলিসহ যুবক আটক, উদ্ধার ৯ রাউন্ড গুলি