ময়মনসিংহের ভালুকায় আশিকুজ্জামান রাতুল (৩০) নামে এক পোশাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি (চান্দের বাজার) এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিকুজ্জামান রাতুল তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের এডিএম বদরুজ্জামান জুয়েলের ছেলে। সে ওই এলাকার তাসেন ঢালীর ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাড়া বাসার মধ্যে রাতুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই উপ-পরিদর্শক।



















