রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাতে ফেসবুকে আবেগঘন পোস্ট, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অলিউল্লাহ ওই গ্রামের মৃত্যু ময়নুল হকের ছেলে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে অলিউল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়।

মৃত্যুর আগে নিজের ফেসবুক প্রোফাইলে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, হতাশা ও মানসিক কষ্ট নিয়ে দীর্ঘ আবেগঘন পোস্ট দেন অলিউল্লাহ। তার ওই পোস্ট ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে অলিউল্লাহ লিখেছেন, তোমাকে হারানোর পর আমার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। না কোনো প্রত্যাশা, না কোনো অভিমান, না ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা।

তিনি আরও লেখেন, প্রিয় মানুষকে হারানোর পর তার দেওয়া কষ্টকেই শেষ অবলম্বন হিসেবে নিজের ভেতরে আগলে রেখেছিলেন।

পোস্টের আরেক অংশে তিনি লেখেন, তুমি যখন আমার জীবনে সুখ হয়ে থাকতে পারলে না, তখন অন্তত দুঃখ হয়ে থেকো। দীর্ঘ ওই লেখার শেষাংশে তিনি প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লেখেন, ভালো থেকো আমার না হওয়া মহারানী।

অলিউল্লাহর এমন আবেগঘন পোস্টের পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে জলঢাকা পুলিশ তদন্ত কেন্দ্রের মীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ রাজু সরকার বলেন, প্রেমের সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দীর্ঘ ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের ঘটনায় আবু বকর ৭ দিনের রিমান্ডে

ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

সরকারের পাঁচ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫.৯৩ শতাংশ