রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নূরুল ইসলাম নয়ন

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সংস্কৃতি দলে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন।

দলের কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের পক্ষে কাজ করে তাদের হৃদয় জয় করার পাশাপাশি সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর ​জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ত্যাগের পর দেশের জনগণ শান্তি ও নিরাপত্তার প্রত্যাশা করছে। যারা বিএনপির সঙ্গে আছেন কিংবা যারা ভোট দেননি-এই দেশের প্রতিটি নাগরিক বর্তমান সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসংখ্য মায়ের সন্তান হারানোর বেদনা, পিতার কাঁধে পুত্রের লাশ এবং স্বজন হারানোর কান্নাকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।

​ তিনি বলেন, সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়া হবে। যুবদলের দায়িত্ব হলো সারা দেশে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সহায়তা করা, যাতে দেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হয়। এ সময় তিনি স্থানীয় নেতা অনি ইসলাম অমিতের ভূমিকার প্রশংসা করে তাকে অতীতে যেভাবে সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

​যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ জাতীয়

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

সমুদ্রপথের নিরাপত্তায় বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি

বেগম জিয়ার পৈতৃক ভূমিতে ৬ ইউনিয়নে দলীয় প্রার্থী হতে চান ৭১ জন

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ

তারেক রহমানের সরকারের আমলে দুর্নীতি ও চুরি হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নূরুল ইসলাম নয়ন

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির