রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মনিরুলের সম্পদের তদন্তে শ্যালকের সংশ্লিষ্টতা, মামলা করল দুদক

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তাঁর স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মনিরুলের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে তার শ্যালক রেজাউল করিম শাহীনের ব্যাংক হিসাবের সন্ধান পায় সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ১১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সম্পদের তথ্য গোপন করতে তিনি ও তার স্ত্রী শ্যালকের ব্যাংক হিসাব ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মনিরুল ইসলাম, তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা, শ্যালক রেজাউল করিম শাহীনসহ চারজনকে আসামি করে দুটি মামলা করেছে দুদক।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, রেজাউল আলম শাহীনের নামে পাওয়া ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার নিট সম্পদের সঙ্গে তার বৈধ আয়ের কোনো সামঞ্জস্য নেই।

দুদকের তথ্য অনুযায়ী, একইভাবে শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার ব্যাংক হিসাবেও ৫৮ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন এবং ১৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দেশ ছেড়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দুটি বেসরকারি সংস্থায় অর্থ পাচার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মনিরুল ইসলামের বিরুদ্ধে আরও দুটি অনুসন্ধান চালাচ্ছে দুদক।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ আদালতের

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

১৬ বছরে ভোট, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা

নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: রণধীর জয়সওয়াল

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫.৯৩ শতাংশ

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে