রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘থাপ্পড়ম্যান’ রুমিকে চুমুর বার্তা, নায়লা নাঈমকে ঘিরে বিতর্ক

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থাপ্পড়ম্যান’ নামে পরিচিত শাহজালাল রুমির একটি ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’ নায়লার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় আলোচনায় আসেন শাহজালাল রুমি

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ‘থাপ্পড়ম্যান’ নামে পরিচিতি পান তিনি। এবার সেই রুমির ভিডিও শেয়ার করে নায়লা নাঈমের দেওয়া চুমুর বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মোসলেম আহম্মদ (৩০) নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

অভিযোগের পর শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকে শিশুটির স্বজনদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। শিশুর নিরাপত্তা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন ফেসবুকে লিখেছেন, ‘বলাৎকার বন্ধ করো, আরও জোরে থাপ্পর মারো।’ এ ছাড়া কয়েকজন তারকা ও পরিচিত মুখও শিশুটির স্বজনদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ২৪ সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে ‘অন্য রকম সম্পর্ক’ থাকার কথা বলতে শোনা যায়। ভিডিওতে ‘চুমু’ প্রসঙ্গ আসার পর তাকে থাপ্পড় মারতে দেখা যায়।

অন্য একটি ভিডিওতে কয়েকজনকে ওই শিক্ষককে মারধর করতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলার মধ্যেই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এরই মধ্যে শাহজালাল রুমির ভিডিও শেয়ার করে নায়লা নাঈমের মন্তব্য নতুন করে নজর কেড়েছে। তার ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’ স্ট্যাটাস ঘিরে অনুসারীদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নায়লা নাঈম। পেশায় দন্ত চিকিৎসক এই তারকা ২০০৯ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান।

পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে ‘রান আউট’ চলচ্চিত্রে বিশেষ উপস্থিতির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ‘ভোট ফর ঠোঁট’ গানের মডেল হিসেবেও আলোচনায় এসেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিভিন্ন মন্তব্যের কারণে আগেও একাধিকবার আলোচনায় এসেছেন নায়লা নাঈম। এবার শাহজালাল রুমিকে উদ্দেশ করে দেওয়া তার চুমুর বার্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

মাঝেমধ্যে হাসিনার সঙ্গে কথা হয়

মাঝেমধ্যে হাসিনার সঙ্গে কথা হয়

নিরাপদ ঈদ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএমপি কমিশনার

নচিকেতার জন্মদিন উপলক্ষে চঞ্চলের বিশেষ উপহার

বিদেশে চিকিৎসায় দেশ হারাচ্ছে বছরে ৬০ হাজার কোটি টাকা

ডিবি ওয়ারীর অভিযানে ভেজাল ঔষধ ও তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

সাত সকালে নজর কাড়ল অপুর ‘আউটফিট’