রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও ৩ যাত্রী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রূপগঞ্জের মৈকুলী এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে ইজিবাইকচালক রিফাত (২০) এবং একই এলাকার শাহনাজ বেগম (৫৫)। তিনি মনির হোসেনের স্ত্রী।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৫ যাত্রী নিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিলেন রিফাত। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালক রিফাত ও যাত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও ৩ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

দাঁড়াও, এখানে কী করো তুমি?’ সিএনএন সাংবাদিককে ট্রাম্প

জুলাই শহীদদের সনদ সম্ভাব্য, যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন

স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা; অন্যথায় ঢাকা অবরোধ