বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২১, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে গণহত্যাকারী অ্যাখ্যা দিয়ে এই রাজনৈতিক দলটি নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’-এর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন এই মঞ্চ থেকে আগামীকাল শনিবার বিকেল ৫টায় গণ-ইফতার ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এই মঞ্চ ঘোষণা করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক এ বি জুবায়ের, আরেক সাবেক সহসমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এই মঞ্চ ঘোষণা করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া এলাকা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে এবি জুবায়ের বলেন, ‘অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিলো জুলায় হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু তারা তা করতে পারেনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে অন্তর্বতীকালীন সরকারকে গণভোটের আয়োজনের আহ্বান করেন তিনি।’

বক্তব্য শেষে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্লাটফর্মের ঘোষণা দেন জুবায়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যে দলের, মতের হোন কেন আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চান, তাহলে আমাদের পাশে দাঁড়ান।

এ সময় মোসাদ্দেক বলেন, ‘জুলাইয়ে অভ্যুত্থান শেষ হওয়ার পর সেই প্লাটফর্ম বিভিন্ন হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে।

যার কারণে আমরা এমন একটি প্লাটফর্মের ঘোষণা করেছি যে প্লাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই বিলুপ্ত করে দেওয়া হবে। আমাদের প্লাটফর্ম গণহত্যারকারী আওয়ামী লীগ নিষিদ্ধের প্লাটফর্ম।’

এ সময় তিনি বলেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে চান যে আওয়ামীলীগ নিষিদ্ধ হোক তাহলে আপনারা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের প্লাটফর্মের সাথে যুক্ত হন।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দাঁড়াও, এখানে কী করো তুমি?’ সিএনএন সাংবাদিককে ট্রাম্প

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে লাখো মানুষের সমাগম

প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান

জুয়ার ভয়াবহ পরিণতি তুলে ধরে তরুণদের সতর্ক করলেন চমক

৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র মহাসড়ক

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে সংসদ নির্বাচন : উপদেষ্টা মাহফুজ

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেয়েছেন ২৫০ কোটি টাকা