রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, এই ধরনের খবর আমরা পেতেও চাই না। সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। একটু অপেক্ষা করি, তাদের উত্তর পেলে পরিষ্কারভাবে বলতে পারবো।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের ঘটনায় আমাদের মিশন অবগত ছিল না। যেহেতু ডিটেইলস সৌদি সরকার জানায়নি, সেজন্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
তিনি আরও বলেন, প্রবাসী ভাই-বোনেরা যারা কষ্ট করে নিজের টাকা-পয়সা খরচ করে বিদেশে গিয়ে চাকরি নেয়, কাজ করে, তাদের সবসময় মনে রাখা উচিত, সেই সকল দেশের আইন-কানুন মেনে চলতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় জানানো হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পরই জানা যাবে, কবে ও কীভাবে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

আগামী শুক্র ও শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঢাকাসহ ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

অভিযান থামাতে তদবির করেছিলেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের