রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আর নেই সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। আজ সোমবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীতে নিজ বাসায় মারা গেছেন তিনি।
তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা।রুশনাফের বয়স হয়েছিল ৩৮ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।
এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত।
আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পেয়েছিলেন রুশনাফ। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন।
এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনসহ মোট মৃত্যু ১০৬৫

আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রুহুল কবির রিজভী

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হাতকাটা কাশেম গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার