রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
রোববার (১১ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
এদিকে চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম।
সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানান, আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ উৎপাদন শুরু হতে পারে বলে তারা আশা করছেন।
এর আগে, চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু করে রোসাটমের প্রকৌশল বিভাগ।
২০১১ সালে স্বাক্ষরিত আন্তসরকারি চুক্তির ভিত্তিতে রোসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটিতে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হবে।

সর্বশেষ - বিদ্যুৎ ও জ্বালানি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: সিইসি

এনসিপির নেতা মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ

ঢাকায় নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

এমপির প্রেমে হাবুডুবু, এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

লংমার্চ থেকে ফিরেই জামায়াতে ইসলামীর আমির আবার সরকারের সাফাই গাইবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, ‘লংমার্চে গিয়ে এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন!’ শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আজকে জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে। নিজেদের অনেক নেতাকর্মীও মারাত্মকভাবে আহত হয়েছেন। যান চলাচল বন্ধ করে লংমার্চ করায় জনমানুষের ভোগান্তির চিত্রও মিডিয়ায় দেখলাম। আরও পড়ুন ডা. শফিকুর রহমান / ‘সাত দফা না মানলে এক দফার আন্দোলন অনিবার্য’ আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন পোস্টে আব্দুল কাদের বলেন, অনেককে দেখলাম কৌশল হিসেবে পদযাত্রায় বারবার পাঞ্জাবী চেঞ্জ করেছেন, হেলমেটের আশ্রয়ও নিয়েছেন। এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন! তিনি লিখেন, নির্বাচন পরবর্তীতে কিংবা আগামী স্থানীয় নির্বাচন উপলক্ষে জামায়াত যদি তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মোলাকাত করে তাদেরকে চাঙ্গা করতে চায়, সেক্ষেত্রে তারা দলীয় ব্যানারে ভিন্ন নামে ভিন্ন কর্মসূচি দিতে পারে। এতে করে লংমার্চ নামক সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিটাকেও খেলা করা হইল না, জনমানুষের ভোগান্তিও হইল না, প্রাণহানীও ঘটলো না। তিনি আরও লেখেন, তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে একটু বিপাকে পড়তে পারে, সেটা ছুটির দিনে ঢাকায় একটা বিক্ষোভ কর্মসূচি দিয়ে পুষিয়ে নিতে পারবে। আশাকরি, আমিরে জামায়াত বিষয়টা বিবেচনায় রাখবেন।

অনুমতি না মেলায় স্থগিত আমির হামজার মাহফিল

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ