বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৮, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ বা রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে গ্রাম ও শহরে কেন সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে না, সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ ৪ সপ্তাহের জন্য এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

জনস্বার্থে মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা রিট আবেদনের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়। এতে বিবাদী করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে।

রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা পোল্ট্রি খামারসহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ফেব্রুয়ারি মাসে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য রাখবো না।

এজন্য দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে বলে জানান তিনি। এছাড়া সেচ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বাবা-মায়ের পর এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

বিএনপি ক্রমেই মাফিয়া-গোষ্ঠীনির্ভর দলে পরিণত হচ্ছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

ছয় সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ