বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা তার। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন। এখন অবশ্য কাজ করেন কম, বেছে বেছে। তিনি সাফা কবির।
নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা পেয়েছেন। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন তিনি। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত সাফা। সেই আনন্দের অনুভূতি থেকেই অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল।
জনপ্রিয়তা ও প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি

ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

রাস্তায় নেমেছি আপনাদের ঘরে তেল-গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য: জামায়াত আমির

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১