বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ দীপা খন্দকারের একি হাল! নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না বলেও অনেক না-বলা গল্প বলে দিচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তাঁর এমনই এক ছবিতে দেখা মিলেছে ভিন্ন এক দীপার। রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ছবিটি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিটি প্রকাশের পর তাঁর নতুন লুক নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে।
তবে এটি বাস্তব জীবনের কোনো মুহূর্ত নয়, বরং নতুন একটি নাটকের দৃশ্য। দীপা জানিয়েছেন, ছবিটি তাঁর অভিনীত নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর একটি স্থিরচিত্র, যেটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ আবারও বাড়ছে। আর পারিবারিক গল্পের নাটক বলতেই দর্শকের কাছে পরিচিত মুখ দীপা খন্দকার। ক্যারিয়ারের শুরু থেকেই এ ধরনের গল্পকে গুরুত্ব দিয়ে আসছেন তিনি।
অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলো দারুণভাবে দেখছেনও। এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে।
নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।’ ‘কর্মফল’ সিরিজে দীপা খন্দকারের সঙ্গে আরো অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ অনেকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান

‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের জনগণের সম্পর্ক চাই: রাশেদ খাঁন

নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তা

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা