বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়ে ১৫তম বর্ষে শুভজন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ

মানবিক মানুষ চাই এই প্রত্যয়কে সামনে রেখে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে আসা সংগঠন শুভজন প্রতিষ্ঠার ১৫তম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর যাত্রাবাড়ীতে শুভজনের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। সংগঠনের সদস্য, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের বিভিন্ন আয়োজন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভজনের প্রতিষ্ঠাতা তরুণ রাসেল। অনুষ্ঠানে শুভজনের দীর্ঘ পথচলা, সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তরুণ রাসেল বলেন, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে শুভজন আজ প্রতিষ্ঠার ১৫তম বর্ষে পদার্পণ করেছে। ‘মানবিক মানুষ চাই’ প্রত্যয়ে এগিয়ে চলা শুভজন সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দেশব্যাপী শুভজনের বিভিন্ন শাখার মানবিক বন্ধুদের অংশগ্রহণে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন ভালো ও মানবিক কাজেও শুভজনের সদস্যরা যুক্ত রয়েছেন।

 

বার্তায় আরও বলা হয়, শুভজনের পঞ্চদশ বর্ষে পদার্পণের এই শুভক্ষণে সংগঠনের সঙ্গে যুক্ত সবার মানবিক বোধের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে প্রিয় স্বদেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়। সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কাজ করাই শুভজনের অন্যতম লক্ষ্য। বিভিন্ন সময়ে সংগঠনটির উদ্যোগে সাংস্কৃতিক আয়োজন, সাহিত্যচর্চা, গুণীজনদের সম্মাননা এবং সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে ১৪ বছরের পথচলা পেরিয়ে নতুন বছরে আরও বিস্তৃত পরিসরে মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে শুভজন।

 

সংগঠনটির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল বার্তাও তাই—মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়া।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্‌!

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

নচিকেতার জন্মদিন উপলক্ষে চঞ্চলের বিশেষ উপহার

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

চলতি অর্থবছরেই সিটি-ইউপি-পৌরসভাসহ ৫ নির্বাচন

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ আদালতের

৯ জনের মরদেহ এসেছে, বাকি ৭ জনের মরদেহও ফিরিয়ে আনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: রণধীর জয়সওয়াল

স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

অন্তঃসত্ত্বা নিয়ে কটাক্ষ করায় মুখ খুললেন অ্যান হ্যাথাওয়ে