রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় সফরকালে ভোলার নতুন বাজার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী তার নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন। আমাকেও সেভাবে ভালবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই; তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন সততার সঙ্গে তা পালন করতে পারি।’
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, ‘বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদের নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।
তিনি আরও বলেন, স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যরা সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। তবে আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।
তথ্যমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছালে ভোলা লঞ্চঘাট ও দলীয় কার্যালয়ের সামনে বিজেপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ - রাজধানী

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ট্রইকা’ ব্যবস্থা চান নরেন্দ্র মোদি

নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির?

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা

কাউকে জুলাইয়ের একক মালিকানা নিতে দেওয়া যাবে না : ববি হাজ্জাজ

সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: নূরুল ইসলাম নয়ন