বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প কোনো পাপ নয়’, শিল্পীদের অভিনয় ছাড়ার ঘটনায় প্রভা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে এনে দেয় পরিচিতি, খ্যাতি, অর্থ, সম্মান ও মানুষের ভালোবাসা। তবে সময়ের সঙ্গে সেই অভিনয়জীবন থেকে কেউ কেউ সরে দাঁড়ান।
ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ কিংবা ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে।
কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে যখন নিজের অভিনয়জীবনকেই ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়, তখন তা কষ্ট দেয় শিল্পাঙ্গনের সঙ্গে যুক্ত অন্যদেরও। এমনই এক ঘটনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।
আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’
অভিনয়ের সঙ্গে যুক্ত অনেকেই শিক্ষিত ও সম্মানের সঙ্গে পেশাটিকে ধারণ করছেন বলে মনে করেন প্রভা। তাঁর মতে, অনেক শিল্পী এখনো অভিনয়কে ভালোবেসে কাজ করছেন এবং এটি তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস। দিন-রাত তাঁরা নিজেদের পেশা ও শিল্পচর্চাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন।
তাই কারো সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে অভিনয় ছেড়ে দিতে পারেন, কিন্তু সেই কারণে শিল্পাঙ্গনের অন্য কাউকে ছোট করার অধিকার কারো নেই বলেও মনে করেন প্রভা।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’ অভিনয় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষা ও মূল্যবোধের ওপরও গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।
তিনি আরো বলেন, ‘আমি চাই, যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
সম্প্রতি একজন অভিনেত্রী অভিনয় ছেড়ে দিয়েছেন বলেও জানান প্রভা। এর আগে একজন অভিনেতাও ধর্মের প্রতি মনোযোগ দেওয়ার কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।
এমন ঘটনাকে ঘিরেই নিজের মত প্রকাশ করতে গিয়ে শিল্পের মর্যাদা প্রসঙ্গে প্রভা বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি। আমি মনে করি, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

‘জঙ্গি’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া কুমিল্লার সেই শিক্ষিকার বদলি