রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

প্রতিবেদক
admin
আগস্ট ১৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

রাজধানীর ডেমরা থানাধীন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সুলতানা কামাল ব্রিজের প্রায় ২০০ মিটার দক্ষিণে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের মাধ্যমে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসার খবর পায় পুলিশ। সংবাদ পেয়ে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গীয় এসআই জারফান মিয়া ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

 

উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতপরিচয় এক পুরুষের। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

পরে পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ডেমরা নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সঙ্গে তুলনা করতাম: মনিরা শারমিন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর জাতীয়

প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন

এনসিপির নেতা মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ

কলকাতা থেকে দেশে ফিরল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ

ছয় সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ