বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, জনগণ তা রুখবে : জামায়াত আমির

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
জুলাই ৪, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

নির্বাচন সামনে রেখে দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যে জনগণ শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছে, সেই জনগণ ষড়যন্ত্র মোকাবিলায়ও প্রস্তুত রয়েছে।”

 

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। শেখ হাসিনার হাতে সব বাহিনী, ক্ষমতা ও প্রভাব থাকা সত্ত্বেও জনগণের জাগরণের মুখে তাকে বিদায় নিতে হয়েছে। যারা পরিবর্তন এনেছে, তারা আরেকটি ফ্যাসিবাদ মেনে নেবে না।”

 

তিনি আরও বলেন, “একদল লোক বাংলাদেশকে ‘পাটগ্রাম’ বানিয়ে ফেলেছে। নির্বাচনে কালো টাকার খেলা আর হতে দেওয়া হবে না।”

 

সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক রাজনৈতিক সংস্কারের প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আমরা সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছি এবং তা আদায় করে ছাড়ব।”

তিনি আশ্বস্ত করেন, “জামায়াত সংখ্যালঘু-সংখ্যাগুরু মানে না, আমরা জনগণের পাহারাদার হতে চাই, দেশের মালিক নয়।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে সংসদ নির্বাচন : উপদেষ্টা মাহফুজ

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

রোহিঙ্গা সংকট ১০ বছর থেকে ২০ বছরে পরিণত হতে দেয়া যাবে না: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ নাটোরের ফাতেমার

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়, এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না : তারেক রহমান

পায়ের যন্ত্রণা থেকে আত্মহত্যার চেষ্টা, বাধা দিতে গিয়ে প্রাণ গেল মা-শিশুর