শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. প্রবাস খবর

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৫, সেনা মোতায়েন

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
এপ্রিল ৫, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ডাকা মানববন্ধনের সময় রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

এ ঘটনায় বদরগঞ্জ উপজেলায় বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে রংপুর জেলা কমিটি।

 

শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান।

 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শফিকুল ইসলাম, লাভলু হাজী এবং ময়নাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

খোজঁ নিয়ে জানা যায়, বদরগঞ্জ বাজারে ইতিয়াক বাবুর দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন জাহিদুল ইসলাম। গত মাসে হঠাৎ জাহিদুলকে দোকান ছেড়ে দিতে বলেন বাবু। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও জামানতের ৩৫ লাখ টাকা ফেরত দেওয়া শর্তে দোকান ছেড়ে দেওয়ার কথা বলেন জাহিদুল।

 

তবে দোকানমালিক বাবু জামানতের ৩৫ লাখ টাকা দিতে অস্বীকার এবং দোকান ছেড়ে না দিলে জোর করে ছাড়িয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। এমন পরিস্থিতিতে ২ এপ্রিল সন্ধ্যায় বাবু তার লোকজন নিয়ে দোকানঘর ভাঙচুর এবং লুটপাট করেন বলে অভিযোগ জাহিদুলের।

 

ঘটনার সময় প্রতিবাদ করলে জাহিদুলকেও মারধর করা হয়। বর্তমানে তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী জাহিদুলের পক্ষ নেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক।

 

ওসি আতিকুর রহমান বলেন, জামানতের টাকা না দিয়ে ভাড়াটিয়াকে মারধর, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে বদরগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করেন মানিক চেয়ারম্যান ও তার লোকজন।

 

এ সময় সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকারের পক্ষের লোকজন মানববন্ধনে অতর্কিত হামলা চালায় বলে দাবি প্রতিপক্ষের। হামলাকারীরা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মাইক ভাঙচুর করেন।

 

এতে মানিক চেয়ারম্যানের পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সাংবাদিকসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

 

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনও মুহূর্তে আবার বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

 

এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান লাকু বলেন, সংঘর্ষের ঘটনায় রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কোভিদ মানিককে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার এবং শহিদুল হক মানিককে মোবাইল করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।

 

ওসি আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র মহাসড়ক

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস–মোদি বৈঠক নিয়ে সংশয়

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

নিরাপদ ঈদ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএমপি কমিশনার

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম-হিমির