বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৫, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

 

সোমবার (২৪ মার্চ) শহীদ আবু সাঈদের বাবার নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।

মাতৃভূমির জন্য তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

আইএসপিআর জানায়, গত বছরের ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকাতে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে গত ২৩ মার্চ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনীপ্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মন দিতে চান পপি, সমালোচনায় জয়

অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

পায়রা বন্দর অর্থনীতির জন্য বিষফোড়া: পরিকল্পনা উপদেষ্টা

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

গভীর রাতে হঠাৎ চঞ্চলকে ফোনকল, দেখা না করেই বিয়ে!

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন