বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আজম ও স্ত্রীর ৩১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৫, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার ৩১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এর মধ্যে মির্জা আজমের ১৮টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তিনি জমা দিয়েছেন ৯৭ লাখ ২৭ হাজার ৩৬৯ টাকা টাকা এবং তার স্ত্রীর ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তিন কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৮৬৭ টাকা।

এছাড়া মির্জা আজমের মালিকানাধীন ৫৯ দশমিক ৫ শতাংশ সম্পত্তি এবং দেওয়ান আলেয়ার মালিকানাধীন এক হাজার ৭৮০ দশমিক ৭৬ শতাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

 

স্থাবর সম্পত্তিগুলো জামালপুর জেলার বিভিন্ন স্থানে অবস্থিত বলে জানিয়েছে দুদক।

 

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

 

আবেদনে দুদকের এই কর্মকর্তা বলেন, ওই দম্পতি অর্থ ও সম্পত্তি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। সুতরাং, তাদের সেটি করা থেকে বিরত রাখার জন্য একটি আদেশ প্রয়োজন।

 

৬৭ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর এই দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

 

মামলায় আরও বলা হয়, মির্জা আজমের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ৬০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭২৫ কোটি টাকা জমা ও ৭২৪ কোটি টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।

 

এর আগে একই আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে মির্জা আজম ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস–মোদি বৈঠক নিয়ে সংশয়

মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯

মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেয়েছেন ২৫০ কোটি টাকা

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

বেঁচে থাকার লড়াইয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় সজল-ভাবনা

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী