রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৪, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

এ বছর প্রথমবারের মতো বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি নিয়ে একটি সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে, তবে শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, এই শোভাযাত্রার নতুন নাম কী হবে তা সোমবারের এক সভায় ঠিক করা হবে।

 

ফারুকী বলেন, “এবারের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও চাকমা, মারমা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতির প্রতিফলন থাকবে। তাই নামকরণে এমন কিছু রাখা হবে, যা সবাইকে অন্তর্ভুক্ত করবে। মঙ্গল শোভাযাত্রা আর শুধু বাঙালির নয়, এটি সকল জাতিগোষ্ঠীর মিলনমেলা হবে।”

 

তিনি আরও বলেন, “যেহেতু চাকমারা এটি ‘বিজু’, মারমারা ‘সাংগ্রাই’ এবং গারোরা ‘ওয়াংগালা’ বলে থাকে, তাই শোভাযাত্রার নামের মধ্যে এই সংস্কৃতিগুলোর স্বাতন্ত্র্য ও ঐতিহ্যকে জায়গা দেওয়া হবে।”

 

এবারের শোভাযাত্রা ইউনেসকো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায়, নাম পরিবর্তনের ব্যাপারে কোনো আপত্তি জানাবে না বলে মনে করেন ফারুকী। তিনি আরও বলেন, “এটি আরও ইনক্লুসিভ হবে, যা ইউনেসকোর কাছে স্বাগত বিষয় হবে।”

 

এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘রক কনসার্ট’, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ড দল পারফর্ম করবে। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বাংলার বাউল ও ফকিররা গান পরিবেশন করবেন।

 

১৪ এপ্রিল, বাংলা নববর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোও অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে। চাইনিজ অ্যাম্বেসির সহযোগিতায় এই ড্রোন শোয়ে সংসদ ভবনের ওপর আকাশে বিভিন্ন আকৃতি তৈরি হবে।

 

এছাড়া, এবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বরাদ্দের অর্থ দ্বিগুণ করা হয়েছে এবং বিশেষভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপসনাকেন্দ্রিক এলাকায় বাড়তি বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম

কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি: আসিফ আকবরের স্ত্রী

বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

বাবা-মায়ের পর এবার জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে আহ্বান রাষ্ট্রপতির

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ জারি