রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ৫, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নোটিশ পাঠান।

 

নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও দেশের একটি গণমাধ্যময়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’

 

ওই বক্তব্য প্রত্যাহার করে নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় নাহিদ ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

নোটিশে আইনজীবী হাবিবুর রহমান দাবি করেন, নাহিদ ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচয় বহন করে। এ ধরনের বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলেও জানান।

 

এ ছাড়া নোটিশে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা জাতির প্রত্যাশার পরিপন্থী। এমন বক্তব্যের জন্য নাহিদ ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রেমিট্যান্সে নতুন রেকর্ড

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ

সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন — প্রশ্ন তাজনূভা জাবীনের

গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

তারেক রহমানের সরকারের আমলে দুর্নীতি ও চুরি হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী