বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম-হিমির

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবারের ঈদের ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন।

এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয় শিল্পী।

 

জানা গেছে, সিয়াম-হিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এদিকে সিয়াম আহমেদ গানের সঙ্গে অভ্যস্ত না থাকলেও আগে থেকে সংগীতচর্চা করতেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন, তবে সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি।

বলা যায়, টিভিতে গাওয়া এটিই তাদের প্রথম গান; যার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সিয়াম বলেন, ‘গান গাইতে আমি কখনোই অভ্যস্ত নই। কিন্তু হানিফ সংকেত এবং কবির বকুল আমাকে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গান গাইতে বললেন। তবে ঈদে দর্শকদের উপহারের কথা ভেবে গেয়েছি।’

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

সিলেটে দুই শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি মাদ্রাসাশিক্ষকের

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

সালমান শাহর ৩০তম মৃত্যু বার্ষিকী আজ

বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

জাতিসংঘের মহাসচিব এখন ঢাকায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হলেন মোরতাজুল করিম বাদরু