রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফেসবুকে পুরানো ছবি দিয়ে ক্ষোভ ঝাড়লেন নয়ন

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

২০১৫ সালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে রাজনীতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এসব নিয়ে কথা বলেন তিনি।
রবিউল ইসলাম নয়ন বলেন, ছবিটা ২০১৫ সালের। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের পর বিএনপি দেশজুড়ে জোরালো আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে সমানে থেকে লড়াই করে গ্রেফতার হয়েছিলাম।
তিনি বলেন, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী অসহনীয় নির্যাতন করে এভাবে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালে নিয়ে এক প্রকার বিনা চিকিৎসায় ফেলে রেখেছিল। ঠিকমতো ওষুধও দিতো না।
তিনি আরও বলেন, আজকে যেসব সুশীল স্যোশাল মিডিয়ায়, টকশোতে গিয়ে গলাবাজি করেন তারা সেই সময় রাজপথ থেকে নিরাপদ দূরত্বে রেখে চলতেন। আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতেন। তারা এখন ত্যাগী, রাজপথের লড়াকু সৈনিকদের জ্ঞান দেন।
আবার হঠাৎ গজিয়ে উঠা যারা নিজেদের বড় বিপ্লবী বলেন, ২৪-এর ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিলেন। এখন নিজেদের গুপ্ত গন্ধ ডাকতে একে ওকে ‘গুপ্ত’ বলে। আসল নির্লজ্জের কোনো লজ্জা থাকে না। প্রবাদে বলা আছে – ‘চোরের মায়ের বড় গলা’, যোগ করেন নয়ন।
‘২৪-এর ৫ আগস্টের পরের বিপ্লবীদের’ উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের পতন হঠাৎ করে হয়নি। বিএনপি ও বিএনপির লড়াকু সৈনিকদের দীর্ঘ বছরের আন্দোলন আর সংগ্রামের চুড়ান্ত ফল ২৪-এর ৫ আগস্ট।
নয়ন বলেন, বিএনপি ও বিএনপির নেতা-কর্মীরা মাঠ তৈরি করেছে, চারা রোপণ করেছে, সার- মাটি- পানি দিয়ে ফসল উৎপাদন করেছে জুলাইয়ে সেই ফসল কেটে ঘরে তোলা হয়েছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার

ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আটক স্কুলশিক্ষক