রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
admin
অক্টোবর ২২, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

ভারতে পালানোর সময় তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ দুপুর ১টার দিকে বাংলাদেশ থেকে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে পুলিশ তাকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পাসপোর্টে ব্ল‍্যাকলিস্ট থাকায় তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। পরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সিলেট জেলার গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ এবং জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কামাল আহমদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, সতর্ক করা হয় জুনে

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়ায় তুমুল সংঘর্ষ, আহত ৪

কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো: সাদিক কায়েম

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২%

‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’

‘ভাবির সঙ্গে পরকীয়া?’ খায়রুল-সুনেরাহর ছবিতে দুষ্টুমি

মেয়েদের বিয়ের বয়স কমাতে রাজনৈতিক নেতারা তদবির করছেন: ববি হাজ্জাজ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান