রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মধ্যনগরে সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, কৃষি কর্মকর্তার বক্তব্যে নতুন বিতর্ক

প্রতিবেদক
admin
অক্টোবর ১৪, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। চামরদানী ইউনিয়নে নিয়োগ পাওয়া ডিলার তাজুল ইসলামের স্থায়ী ঠিকানা ও গুদাম নিয়ে প্রশ্ন তুলেছেন ডিলারশিপের জন্য আবেদনকারী রহিছ মিয়া। এ ঘটনায় গত সোমবার (১২ অক্টোবর) সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে ই-মেইলে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে রহিছ মিয়া দাবি করেন, চামরদানী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া তাজুল ইসলাম ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া চামরদানী ইউনিয়নে তাঁর কোনো গুদাম নেই। এসব কারণে সরকারি নীতিমালা অনুসরণ করে তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

রহিছ মিয়ার অভিযোগ, ডিলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও সরকারি শর্ত পূরণ করেও তিনি নিয়োগ পাননি। অথচ তাজুল ইসলামের ঠিকানা ও গুদাম নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তাঁকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে তাজুল ইসলাম বলেন, চামরদানী ইউনিয়নে সার ডিলার হওয়ার জন্য কোনো আবেদনকারী না থাকায় আমি আবেদন করি। পরে প্রশাসন আমাকে ওই ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত বলেন, চামরদানী ইউনিয়নে যাকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তাঁকে আমরা তদন্ত করে ডিলার হওয়ার উপযুক্ত পাইনি। তিনি মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি কীভাবে ডিলারশিপ পেলেন, তা বুঝতে পারছি না।

একদিকে ডিলার নিয়োগ নিয়ে আবেদনকারীর লিখিত অভিযোগ, অন্যদিকে নিয়োগ পাওয়া ব্যক্তিকে উপযুক্ত না পাওয়ার বিষয়ে কৃষি কর্মকর্তার বক্তব্য, দুইয়ে মিলে নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চামরদানী ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নীতিমালা ও যোগ্যতার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সর্বশেষ - খাদ্য ও কৃষি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

নোয়াখালীতে মিলল নতুন গ্যাসের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

পছন্দের খাবার খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

প্রথমবার অংশ নিয়েই এসিসিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি: আসিফ আকবরের স্ত্রী

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত