রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মাঝেমধ্যে হাসিনার সঙ্গে কথা হয়

প্রতিবেদক
admin
অক্টোবর ১০, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
মাঝেমধ্যে হাসিনার সঙ্গে কথা হয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যেই কথা হয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। তিনি নিজমুখে এ কথা স্বীকার করেছেন। বলেছেন, হাসিনা বাংলাদেশে ফিরতে চান। কিন্তু সরকার তাকে ফিরতে দিচ্ছে না। নিউ এইজে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার প্রচারিত একটি ইউটিউব পডকাস্টে জি এম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়। মাঝেমধ্যে আমাদের কথা হয়। তিনি সবার সঙ্গেই কথা বলছেন।
ভিডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ। পডকাস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, হাসিনা তাকে বলেছেন, তিনি ফিরতে চান কিন্তু বাংলাদেশ সরকার তাকে ফিরতে দিচ্ছে না। তারা তার জনপ্রিয়তাকে ভয় পায়।
এদিকে, নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না তার দল এমন অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে গেলে দলীয় নেতাকর্মীদের পুলিশ হুমকি দিয়েছে। জি এম কাদের বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে আমরা যখন মিছিল বের করতে চাই, তখন পুলিশ আমাদের বলে, আমরা যেন কার্যালয় থেকে বের না হই। তিনি আরও অভিযোগ করেন, কার্যালয় থেকে বের হলে হামলার শিকার হতে পারেন বলে পুলিশ তাদের সতর্ক করেছে।
সূত্র- মানবজমিন 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

শ্রাবণের মেঘগুলো’ গেয়ে ভাইরাল সেই বিউটি রানি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

কালো পোশাকে ভিন্টেজ সাজে আভিজাত্য ছড়ালেন পরীমণি

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বাজেটে ভর্তুকি বাবদ ৮,০০০ কোটি টাকা বেশি চায় কৃষি মন্ত্রণালয়

সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর গ্রেপ্তার

ছাত্রদল নেতা খুনের ঘটনায় ওসিকে প্রত্যাহার

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী