বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টম্বর) হুমকি পাওয়ার পরপরই স্কুলগুলোতে নাশকতাবিরোধী বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কর্তৃপক্ষ জানায়, নতুন করে ইমেইলে হুমকি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেন্ট্রাল দিল্লি এলাকার চারটি স্কুলও অন্তর্ভুক্ত রয়েছে।
এর মাত্র কয়েক দিন আগে, গত শুক্রবার ময়ূর বিহার ফেজ-১ এলাকার বলরাম পাবলিক স্কুলে ফোনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) সে সময় জানায়, ওই হুমকির পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়।
সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে ডিএফএস কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে বোমা হামলার হুমকির একটি ফোন পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলগুলোকে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে স্কুলটিতে দ্রুত নিবিড় নিরাপত্তা তল্লাশি চালানো হয় এবং শেষ পর্যন্ত হুমকিটি সম্পূর্ণ ভুয়া (হোক্স) বলে নিশ্চিত করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ছুটি মিলবে ৯ দিন

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে সরকার

ঈদের ছুটিতে এটিএম বুথে রাখ‌তে হ‌বে পর্যাপ্ত টাকা

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

রাঙামাটিতে এসএসসি ফলাফলে চমক লেকার্সের, ১৬১ জনের সবাই পাস।

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

হামজার সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা জানালেন রাকিব-ফয়সালরা