বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি। মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৩১ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করেছিলেন বাবা, দুই মাস পর উদ্ধার করল পুলিশ

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঢাকাসহ ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

রেমিট্যান্সে নতুন রেকর্ড

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

এবার অন্তর্ভূক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ

ধনী হওয়া শেখানোর লেখক নিজেই ১২০ কোটি ডলারের ঋণে জড়িত

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা