বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

সমুদ্রের তীরে দাঁড়িয়ে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। চারপাশে উত্তাল ঢেউ, আকাশে মেঘের আনাগোনা, আর সামুদ্রিক বাতাসে উড়ছে তার খোলা চুল। শাড়িতে সাজা দীঘির একগুচ্ছ ছবি এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের মিশেলে শাড়ির সঙ্গে পরেছিলেন ফুলেল নকশার ব্লাউজ। খোলা চুলে সামুদ্রিক বাতাসের ছোঁয়া যেন তার সাজে যোগ করেছে আলাদা মাত্রা।
ছবিগুলোতে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো দুই হাত মেলে, কখনো কোমর কিংবা বুকের কাছে হাত রেখে সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছেন তিনি। ছবির সঙ্গে মাত্র দুটি শব্দের ক্যাপশন দিয়েছেন দীঘি- ‘ব্লেসড মেস’। প্রকৃতির কাছাকাছি গিয়ে নিজের অনুভূতির এক ধরনের মিশ্র আবহই যেন তুলে ধরেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগেই একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে কক্সবাজারে গিয়েছিলেন দীঘি। সেই সফরেই ছবিগুলো ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাড়িতে দীঘির নতুন ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। পোস্ট দেওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়ে যায় এক হাজার তিনশ। মন্তব্যের ঘরেও ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, দীঘিকে এত সুন্দর আগে জানা ছিল না। আবার কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’
অবশ্য প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যে খুব একটা গুরুত্ব দেন না দীঘি। নিজের মতো করেই কাজ ও জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত দেখা যাচ্ছে না দীঘিকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই সমুদ্রতীরে শাড়িতে তার নতুন সাজের ছবিগুলো আবারও আলোচনায় এনেছে তাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ড্রোন হামলার মুখে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন ড. মুজিবুর রহমান

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I

শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বাড়ানো : গণশিক্ষা উপদেষ্টা

বিএনপি ক্রমেই মাফিয়া-গোষ্ঠীনির্ভর দলে পরিণত হচ্ছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে : তারেক রহমান