বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরকারি চাকরিতে কর্মরত। তাদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে, সোহেল রানা বিজিবিতে এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত বলে জানা গেছে। এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার একটি স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর খবর পেয়ে গোপনে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় আটজনকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা বা বাহিনীর সদস্য থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এমন কাউকে পাওয়া গেলে তার পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাভারে ৪ তলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান।

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে : ইউজিসি চেয়ারম্যান

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে কারাগারে পুলিশ কর্মকর্তা