শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. প্রবাস খবর

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
এপ্রিল ৫, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী (একক মানুষ)। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন।

বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’

তাঁর দেওয়া তথ্য মতে, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।

 

এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

১৬ বছরে ভোট, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

আগামী শুক্র ও শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে : ইউজিসি চেয়ারম্যান

গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে : প্রধান উপদেষ্টা

ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!

ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে : তারেক রহমান

বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল