প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে রিফাত হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ায় ওই ঘটনা ঘটে।
নিহত রিফাতে হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের মিন্টু মিয়ার ছোট ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ কামড় দিলে অসুস্থ হয়ে পড়ে রিফাত। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ‘ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.