বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে জামায়াত ইসলামী।
শনিবার (১৫ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়। এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ আমির হামজা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।
এ সময় সংসদ সদস্য আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার সময় ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। তখন জামায়াতের নেতাকর্মী ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চালানো হয় এমপি আমির হামজার গাড়িতে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন।
এ বিষয়ে এমপি আমির হামজা অভিযোগে জানান, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, ভিডিও দেখে হামলার সঙ্গে যারা জড়িত চিনেছেন তাদের নামেই এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতের পক্ষ থেকে একটি এজাহার পেয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে নেবেন আইনগত ব্যবস্থা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী বসছে এসএসসি ও সমমানে

ঢাকায় নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

চল্লিশের পরও সুন্দর থাকতে কুসুমের চার মন্ত্র

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

সানি লিওনকে বিয়েতে রাজি করাতে ড্যানিয়েলের যে কৌশল

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে সংসদ নির্বাচন : উপদেষ্টা মাহফুজ

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী