প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়: রেজাউল করিম রনি

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেশের একটি গণমাধ্যমর নিয়োগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশেষায়িত ম্যাগাজিন জবানের সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম রনি লিখেছেন, দেশ চালায় বিএনপি। কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার।
নিজের সৌভাগ্যের কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?
এই অনলাইন অ্যাক্টিভিস্ট লিখেছেন, ওরা যেমন সকাল-বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে, তেমনি আমাকেও জায়গায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন, মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....? উত্তর আমি জানি না। সবশেষে তিনি লিখেছেন, দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.