প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল ইসি

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা বরাবর এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত বুধবার মাঠপর্যায়ের কার্যালয়ে পাঠানো এই চিঠিতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, সার্বিক যাচাই-বাছাই সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আগের আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.