প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
কোম্পানির সম্পত্তি বেচে জনগণের টাকা দেওয়া হবে: অর্থমন্ত্রী

ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
সোমবার বিমা নিয়ন্ত্রক সংস্থা-আইডিআরএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। মতবিনিময় শেষে তিনি বলেন, ‘দেশের ৫৭ শতাংশ বিমার দাবি এখনো অপরিশোধিত রয়েছে। তারা দাবি পরিশোধ না করে তাদের নিজেদের সম্পদ বাড়িয়েছে।’
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি পরিশোধ করেতে তাদের সময় বেধে দেওয়া হচ্ছে। এর মধ্যে পরিশোধ করতে না পারলে, কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেওয়া হবে। এতে গ্রাহকের আস্থা ফিরে আসবে বলেও আশা করেন অর্থমন্ত্রী।’
অর্থমন্ত্রী আরও জানান, সব কোম্পানিকে অটোমেশনে যেতে হবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.