প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ত্রিশূলী-১ (২১৬ মেগাওয়াট) জলবিদ্যুৎ প্রকল্পের অডিট-৪ টানেল থেকে এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নেপালের সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার দুর্যোগ বিশেষজ্ঞ দলের সদস্যরা ওই টানেল থেকে তাকে উদ্ধার করেন।
উদ্ধার করা ব্যক্তিকে নুয়াকোটের ত্রিশূলীতে অবস্থিত মৈথিল ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে।
বন্যার ১১তম দিনে তাকে টানেল থেকে জীবিত উদ্ধার করা হলো।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.