প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে: আতিক মুজাহিদ এমপি

ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা খাতে সুশাসন নিয়োগ, বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড. আতিক মুজাহিদ বলেন, ‘কমিটির হাতে শিক্ষক নিয়োগ ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা ধংস হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।’
এসময় আলোচকরা শিক্ষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করার দাবি জানান তারা। এ ছাড়া সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানিয়েছেন তারা।
আলোচকরা বলেন, সরকারি, বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো একই কাঠামোতে আনলে শিক্ষা খাতে বৈষম্য দূর হবে। এজন্য বেসরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে।
Copyright © 2026 Ajker Dhara 24. All rights reserved.