বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রতিবেদক
Ajker Dhara 24
আগস্ট ২৮, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে। এর মধ্যে দুটি জেলার দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্যরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
তাদের দায়িত্বের মধ্যে রয়েছে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় করা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।
এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন তারা।
প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ দিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মুক্তিযুদ্ধ বৃথা গেলে পুর্বপুরুষরা আমাদের অভিশাপ দেবেন: ফজলুর রহমান

ক্যারিয়ারের প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন পরীমণি?

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বিদেশে চিকিৎসায় দেশ হারাচ্ছে বছরে ৬০ হাজার কোটি টাকা

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো গণমাধ্যম সংস্কার কমিশন

ঢাকায় স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়